দাম্পত্য জীবনের ২৬ বছরে মৌসুমী-ওমর সানী
২৫ বছর আগে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানি। এরপর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় দুই সন্তান ফারদিন ও ফাইজাহ। বিবাহিত জীবনের ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্তী পেরিয়ে আজ ওমর সানী-মৌসুমী পা রাখছেন তাদের বিবাহিত জীবনের ২৬ বছরে।
প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘দেখতে দেখতে চোখের পলকে জীবন থেকে এতোটা বছর পেরিয়ে গেছে-ভাবলেই শিহরিত হই। আমার বাবার মৃত্যুর পর সানীই আমাদের পরিবারের একমাত্র অভিভাবক। আমাদের পুরো পরিবারটিকে আগলে রেখেছে সানী। সত্যিই সানীর মতো মানুষ জীবনে পাওয়া-এটা আল্লাহর বিশেষ রহমত। আর আমার দুই সন্তান আমার পৃথিবী। তাদের নিয়ে ভালো আছি-আলহামদুলীল্লাহ। বাকিটা জীবন সুখে-দুঃখে আনন্দে একসঙ্গে কাটিয়ে দিতে চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি।’
ওমর সানী বলেন, ‘আলহামদুলীল্লাহ, মহান আল্লাহ সবমিলিয়ে আমাদের বেশ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি আর মৌসুমী বেশ সুখে আছি সবমিলিয়ে। আমাদের দুই সন্তান ফারদিন, ফাইজাহ ওরা দু’জনেই আমাদের আদর্শে মানুষ হচ্ছে, এটাই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। আর আমি-মৌসুমী যেন সেই সুন্দর সময়টাই সারা জীবন উপভোগ করে যেতে পারি। সবার জন্য দোয়া চাই সকলের কাছে।’
প্রসঙ্গত, ওমর সানী-মৌসুমী’র প্রথম সিনেমা ছিলো ‘দোলা’। এরপর তাদের দু’জনকে ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’, ‘স্নেহের বাঁধন’সহ আরো বেশকিছু সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয়ে দেখা যায় ।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি