ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

লস অ্যাঞ্জেলেসে শাহরুখ খান আহত, নাকে অস্ত্রোপচার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২৩ দুপুর ২:১৯

বলিউড তারকা শাহরুখ খান লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে। মঙ্গলবার এ খবর জানা গেছে হিন্দুস্তান টাইমসের খবরে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে। তিনি এখন বাড়িতে আছেন এবং সেরে উঠছেন। 

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বলিউড বাদশা লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন। এ সময় তিনি নাকে ব্যথা পান। রক্তক্ষরণ শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

চিকিৎসকরা জানান, শাহরুখের নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। উদ্বেগের কিছু নেই। 

শাহরুখ বেশ কয়েক দিন ধরে দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে কোন সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। 

সম্প্রতি দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন শাহরুখ। রোমান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন তিনি। সামনে মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। সেখানেও পুরো অ্যাকশন মুডে দেখা যাবে এই অভিনেতাকে। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। টুকটাক কিছু প্যাচ শুটিংও চলছে। তেমন কোনো দৃশ্যের শুটিং করতেই যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’