এ প্রজন্মের শিল্পীদের মৌলিক গানের অভাব রয়েছে : রুনা লায়লা
করোনাকালীন সময়ে নিজেকে গৃহবন্দী রেখেছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। বাসা থেকে একদমই বের হন না। বাসায় বসেই গানের সুর করা, গান শোনা, টিভি দেখা ও বই পড়ে তার সময় কাটে তার। চিন্তাভাবনা করেন সংগীত নিয়ে। বর্তমান সময়ের অনেকেরই গান শোনেন এ কিংবদন্তি।
রুনা লায়লা বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে ন্যান্সি, কনা, ইউসুফ, ইমরান, লুইপা, হৈমন্তী, ঝিলিক, কোনাল ভালো করছে। তারা খুব ভালো গায়। নিজেদের প্রতি আরো যত্মশীল হলে তারা আরো ভালো করবে বলে আমার বিশ্বাস।
এই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, দেশে অনেক মেধাবী শিল্পী আছে। তবে তাদেরকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। এতে তাদের মেধার বিকাশ ঘটছে না। তারপরও কেউ কেউ নিজের মেধা বিকাশের জন্য নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের সাধুবাদ জানাই। আমার বিশ্বাস, যেসব মেধাবী শিল্পী আছে, তারা ভালো সুযোগ পেলে নিজেদের মেধা প্রকাশ করতে পারবে। এ জন্য ভালো বিনিয়োগকারী প্রয়োজন।
আবার এটাও অস্বীকার করার উপায় নেই, এ প্রজন্মের শিল্পীদের মধ্যে মৌলিক গানের খুব অভাব রয়েছে। নির্দিষ্ট কয়েকটি গানের বাইরে আমাদের করা গানগুলো বেশি গেয়ে থাকে। এটা খারাপ কিছু নয়। তবে শ্রোতাপ্রিয়তা পায় এমন নতুন ও কালজয়ী গান তো করতে হবে। তা নাহলে, আমাদের গান এগুবে কি করে? আমি মনে করি, শিল্পীদের মৌলিক গানের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। নিজেদের যথাযথভাবে তৈরী করেই মৌলিক গানের সংখ্যা বাড়াতে হবে। এতে সঙ্গীতাঙ্গন আরো সমৃদ্ধ হবে, শিল্পীদেরও নিজের আলাদা পরিচিতি সৃষ্টি হবে।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে