ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জায়েদ খানের ভিডিও দেখলে হাসি পায় : মিম


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২৩ বিকাল ৫:১৭

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। তাকে ঘিরে আলোচনার টেবিল এখন সরগরম। এই নায়কের নাচ-গান, ভিডিও অনেকের বিনোদনের খোরাক জোগায়। তাই তো সোশ্যাল মিডিয়ায় জায়েদ খানের ভিডিও মানেই মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদ আড্ডা আয়োজনে অতিথি হিসেবে হাজির হন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ঢালিউড নায়কদের প্রতিভা সম্পর্কে।

চিত্রনায়ক জায়েদ খান কেমন অভিনেতা? জানতে চাইলে মিম বলেন, ‘ফেসবুকে জায়েদ খানের কোনো ভিডিও এলেই আমি দেখি। বিশেষ করে মন খারাপ থাকলে জায়েদ খানের ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়। খুব ভালো লাগে। মন খারাপ থাকলেও হাসি পায়। এককথায় তার ভিডিও দেখলে আমার হাসি পায়। কেন হাসি পায় তা আমি জানি না।’

এদিন সিয়াম সম্পর্কেও কথা বলেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘হিরোর যে গুণগুলো থাকা দরকার, সেগুলো সিয়ামের মধ্যে আছে। বলা যায়, বর্তমান সময়ের আলোচিত নায়ক। আমি সিয়ামকে বলিউডের কার্তিকের সঙ্গে তুলনা করি। তার অভিনয়ের সঙ্গে কার্তিকের অভিনয়ের মিল খুঁজে পাই।’

উল্লেখ্য, ঈদুল আজহার আগের দিন ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। এতে নীরা চরিত্রে তাক লাগানো অভিনয় দেখিয়েছেন বিদ্যা সিনহা মিম। এই সিরিজে আরও অভিনয় করছেন এফ এস নাঈম, সুমিত সেনগুপ্ত, একে আজাদ সেতু, সরকার রওনক রিপন, নিশাত প্রিয়ম, জয় রাজ, হাসনাত রিপন প্রমুখ। সিরিজটি পরিচালনা করেছেন ‘মিশন এক্সট্রিম’ খ্যাত যুগল পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’