ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাবা হওয়ার এক বছর পর বিয়ের ঘোষণা দিলেন বরিস জনসন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ১:১৩

বাবা হওয়ার এক বছর পর বিয়ের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইতোমধ্যে বিয়ের কার্ডও বিলি শুরু করেছেন তিনি। আগামী বছরের জুলাইয়ে বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ে করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর দ্য সানের

জনসনের এটি তৃতীয় বিয়ে। সাইমন্ডসের প্রথম। ২০১৯ সালের শেষদিকে আংটিবদল করেন জনসন। এরপর ২০২০ সালের এপ্রিলে করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের সময় তার ছেলেসন্তানের জন্ম হয়। সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন।

জনসন প্রথম বিয়ে করেন ১৯৮৭ সালে অ্যালেগ্রা মোস্তিন ওভেন নামের এক নারীকে। ওই বিয়ে স্থায়ী হয় ১৯৯৩ সাল পর্যন্ত। পরে বিয়ে করেন ভারতীয় বংশোদ্ভূত মেরিনা হুইলারকে। গত বছরের মে মাসে মেরিনাকে ডিভোর্স দেন তিনি।  

জনসনের বিয়ের অনুষ্ঠান ইতালিতে হতে পারে। সেখানে সাইমন্ডসের আত্মীয়রা থাকেন। কার্ডে ৩০ জুলাইয়ের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে অবশ্য এখনো কিছু বলা হয়নি।

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের