ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মন ভালো নেই মিমি চক্রবর্তীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ৩:৫৯

মন ভালো নেই অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর। শনিবারই সোশ্যাল মিডিয়ায় জানালেন সেকথা। জানালেন নিদারুণ যন্ত্রণার কাহিনি। না, ভয় পাওয়ার কোনও বিষয় নেই। নিজের নয়, অন্যদের যন্ত্রণার কথা বলেছেন তারকা সাংসদ। কারা এই অন্যরা? মানসিক অবসাদ কিংবা দুশ্চিন্তায় যারা ভুগছেন তাঁদের কষ্টের কাহিনি ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন টলিপাড়ার তারকা।

মে মাসকে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য সচেতনতার মাস হিসেবে ধরা হয়। সেই উপলক্ষ্যেই বিশেষ এই ভিডিওটি আপলোড করেছেন মিমি। কালো ব্যাকগ্রাউন্ডে সাদা-কালোর আবহে ভিডিওটি শুট করেছেন মিমি। যেখানে তিনি মানসিক অবসাদ এবং দুশ্চিন্তায় ভোগা মানুষদের প্রতিনিধি হয়ে উঠে বলেছেন, “যদি বলি আমি আজ ভালো নেই, যদি বলি বিগত কয়েকদিন ধরেই ভালো নেই আমি, যদি বলে আমি কষ্টে আছি, যদি বলি আমি বিছানা থেকে উঠতেই পারছি না, যদি বলি আমি প্রচণ্ড দুশ্চিন্তায় আছি, তুমি কেয়ার করবে? শুনতে চাইবে আমার কথা?”

এরপরই আবার মিমি প্রশ্ন করেছেন, “তুমি থাকবে পাশে? ক্ষণিকের সান্ত্বনা হয়ে উঠতে পারবে? পারবে আমায় শক্তি জোগাবে? নাকি শুধু বলবে এটা একটা সময় যা কেটে যাবে, বলবে সবই আমার মনের বেকার ভাবনা, বলবে আমি বেশি ভাবছি। নাকি আমার পিছনে কথা বলবে? নাকি আমি তোমার সুন্দর সময় নষ্ট করলাম?” সবশেষে নায়িকা বলেন, “এগুলো নিয়ে ভাবুন। আর মনে মধ্যে করুণা রাখুন।”

প্রীতি / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে