ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আমি বিজ্ঞানী হইনি, এটা বিশ্বের ক্ষতি: অঙ্কুশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৭-২০২৩ দুপুর ১১:২৮

টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিনয়ের পাশাপাশি তার হিউমার সেন্স যে বেশ পোক্ত তা যেন আবারও প্রমাণ করলেন। আইসল্যান্ডে বরফ জলে নৌকায় করে ভাসছেন তিনি। সঙ্গী অবশ্যই বিশেষ মানুষ ঐন্দ্রিলা সেন। কিন্তু অঙ্কুশ এই চরম ঠাণ্ডায়ও নিজের ইচ্ছের কথা প্রকাশ করতে ভুললেন না।

এর আগেও একবার তার পেশা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা আলোচনা হয়। তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, সঙ্গেই বলিউড অফার নিয়ে তখন নানা শোরগোল। কিন্তু এবার নিজের আরেক ইচ্ছের কথা প্রকাশ করেছেন তিনি। গ্লেসিয়ার ভাসছে, ঠাণ্ডা জলে অঙ্কুশ নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন। চূড়ান্ত ঠাণ্ডায় তখন তার মন এবং মস্তিষ্ক একটাই কথা বলছে, এই জলে পড়লে শেষ। তাও হাত বাড়িয়ে তুলে নিলেন এক টুকরো স্বচ্ছ বরফ। তারপর তাকে বলতে শোনা গেল, তিনি নাকি এটিকে বাড়িতে নিয়ে এসে গবেষণা করবেন।

সামাজিকমাধ্যমে শেয়ার করা ভিডিওটিতে বেশ উৎফুল্ল মেজাজে দেখা যাচ্ছে তাকে। কিন্তু তার যে জীবনের এক অভিনব ইচ্ছে ছিল সেটা আজ পর্যন্ত কারোর জানার কথা নয়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখলেন, ‘আমার সবসময় বিজ্ঞানী হওয়ার খুব ইচ্ছে ছিল। সবাই সাপোর্ট করলেও আমার মার্কশিট আমায় সাহায্য করেনি। এটা আমার ক্ষতি না, দুনিয়ার ক্ষতি!’

অঙ্কুশের এরকম মন্তব্যে হেসে কুটোকুটি তার ভক্তরা। তিনি যে মজার মানুষ একথা সকলেই জানেন। এদিকে ঐন্দ্রিলা প্রকাশ্যে অঙ্কুশের বিরুদ্ধে চুরির অভিযোগ তুললেন। বললেন, ‘তুমি বরফ চোর! এখান থেকে বরফ চুরি করেছ?’ এই প্রেমিক যুগলের রবিবারের ছুটির মেজাজ মুগ্ধ করেছে নেটাগরিকদের।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’