শুটিং চলাকালে মারা গেলেন অভিনেতা জে পিকেট
না ফেরার দেশে চলে গেলেন হলিউড অভিনেতা জে পিকেট। গত শুক্রবার ‘ট্রেজার ভ্যালি’ সিনেমার শুটিং চলাকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
যদিও তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে পিকেটের মৃত্যু হয়েছে। যারা উপস্থিত ছিলেন তারা এই অভিনেতাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন ‘ট্রেজার ভ্যালি’র প্রযোজক ট্রাভিস মিলিস।
জে পিকেটের সহ-অভিনেতা জিম হেফেল ফেসবুকে লিখেছেন- ‘আমি ভালো বন্ধু হারালাম আর পৃথিবী হারালো একজন ভালো মানুষ। স্বর্গে যাত্রা করেছেন তিনি। ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তার। সত্যিকারের কাউ বয় তিনি।’
এদিকে জে পিকেটের আকস্মিক মৃত্যুতে সিনেমার প্রযোজক, কলাকুশলীসহ হলিউডের অনেকেই শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্র ছাড়াও জে পিকেট ‘পোর্ট চার্লিজ’, ‘ডেইজ অব আওয়ার লাইভস’ এবং ‘জেনারেল হসপিটাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছেন।
সূত্র : হলিউড রিপোর্টার
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি