ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রকাশ হলো ঈদের নাটক ‘বড় মেয়ে’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৭-২০২৩ বিকাল ৫:২১
সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সম্প্রতি নিজের ওজন কমিয়ে লুক পরিবর্তন করে চমকে দিয়েছেন তিনি। ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম ‘বড় মেয়ে’ নামের নাটক। কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা' সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে বড় মেয়ে নাটক। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। 
পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহাজাদা ইসলাম শায়খ। ১৬ জুন উত্তরায় এ নাটকের শুটিং শুরু হয়৷ 
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, 'দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা সেই চিত্র এ নাটকে ফুটে উঠবে। পাশাপাশি দেখা যাবে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প। আমার বিশ্বাস এ নাটকটি সবশ্রেণির দর্শকের হৃদয়ে দাগ কাটবে।'
নাটক প্রসঙ্গে পরিচালক শাহাজাদা ইসলাম শায়খ বলেন, 'এটি পারিবারিক আমেজের একটি গল্প। বাবা, মা, ভাইবোন, সবাইকে নিয়ে দেখার মতো নাটক। আমি মনে করি এ নাটক পারিবারিক সম্পর্কের প্রতি আমাদের সচেতন করবে।'
নাট্যকার লিমন আহমেদ বলেন, 'বহু বছর আগে ঋত্বিক ঘটক 'মেঘে ঢাকা তারা' নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান৷ আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে অনেকে। এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেবে 'বড় মেয়ে'।
প্রযোজক জুলকারনাইন ভুঁইয়া জানান, বড়মেয়ে নাটকটি পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ৭ জুলাই।
এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী, সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন প্রমুখ।
নাটকের লিংক : https://www.youtube.com/watch?v=zTMcFM06hY4

এমএসএম / এমএসএম

যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?

হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?

নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?

নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের