ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

৫৩ বছরেও যুবক ‘অক্ষয়’, কী তার ফিটনেস মন্ত্র?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১০:৫৯

অর্ধশতাব্দী পার হয়েছে জীবনের। এখনও যুবকদের কড়া প্রতিযোগিতার মুখে ফেলে দেন বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। চলচ্চিত্র জগতে ২৯ বছর কাটানোর পর এখনও নিজের যৌবন ধরে রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেসের কারণেও শিরোনামে থাকেন বলিউড খিলাড়ি।

অক্ষয় কুমার নিয়মিত ভোর সাড়ে ৪টা নাগাদ ঘুম থেকে ওঠেন এবং রাত ৯টা বাজতে না-বাজতে ঘুমিয়ে পড়েন। তার এই অভ্যাস অনেকেরই জানা।

নিজেকে সুস্থ রাখতে কঠোর রুটিন মেনে চলেন অক্ষয়। একটি সাক্ষাৎকারে তিনি জানান, সন্ধ্যা ৬টার পর কোনো খাবারই খান না তিনি। রাত ৯টা থেকে ১০টার মধ্যে ঘুমিয়ে পড়েন বলে পার্টিতে তাকে খুব কমই দেখা যায়। চলচ্চিত্র জগতের একাধিক অভিনেতা এবং তার বন্ধুরাও অক্ষয়ের এই অভ্যাসের উল্লেখ করেছেন বহুবার। অক্ষয়ের বন্ধুরা জানান যে, তারা যখন পার্টি থেকে ফেরেন, তখন অক্ষয় এক্সারসাইজ করতে যান।

স্বাস্থ্য ঠিক রাখতে মদ্যপান করেন না অক্ষয়। তার মতে, মদ্যপান করলে শুধু স্বাস্থ্যের ওপরই নেতিবাচক প্রভাব পড়ে না বরং চেহারা নিজের প্রাকৃতিক রঙ এবং ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। স্ট্যামিনা বৃদ্ধির জন্য অভিনেতা সপ্তাহে দু-তিন বার বাস্কেটবল খেলেন। এমনকি ছেলের সঙ্গে সুইমিংও করতে যান তিনি। নিয়মিত এক্সারসাইজ করেন, এক্সারসাইজ ছাড়া একদিনও কাটে না তার।

নিজেকে ফিট রাখার জন্য নির্দিষ্ট ডায়েট মেনে চলেন এই বলিউড অভিনেতা। প্রাতঃরাশে পরোটা, এক গ্লাস দুধ, জুস বা মিল্কশেক এবং ডিম খান তিনি। এর পর স্ন্যাক্স হিসেবে ফল, ড্রাই ফ্রুট ও সবুজ শাকসবজি খেয়ে থাকেন। মধ্যাহ্নভোজের সময় ডাল, রুটি, সবজি, মুরগীর মাংস সেদ্ধ খেতে ভালোবাসেন। আবার নৈশভোজে সুপ, সবজি ও স্যালাড খান।

ফিট থাকার জন্য অনেকেই প্রোটিন শেকের দিকে ঝুকেছেন, কিন্তু অক্ষয় এর ব্যতিক্রম। তিনি কখনও প্রোটিন শেক নেন না। তার মতে এর ফলে ভবিষ্যতে সমস্যা দেখা দিয়ে থাকে।

প্রীতি / প্রীতি

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী