ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

বিএনপির সমাবেশ মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ১২:২১

বিএনপিসহ দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা পৃথক-পৃথক মঞ্চ থেকে সরকার পতনের এক দফার ঘোষণা দেবে বুধবার (১২ জুলাই)। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা থেকে দলটি সরকার পতনের এক দফার ঘোষণা দেবে। এরই মধ্যে সমাবেশের অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। রাজধানী ও বিভিন্ন এলাকার নেতাকর্মীরাও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। 

দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চ থেকে এক দফার ঘোষণা দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরেজমিন দেখা যায়, বিএনপির সমাবেশকে ঘিরে ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে সন্দেহ হলে তল্লাশি করতেও দেখা গেছে। অন্যদিকে বিএনপির সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড়গামী সড়কে যানচলাচল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে।

দেখা গেছে, সমাবেশে অংশ নিতে আসা বিএনপির মধ্যম সারির নেতাদের বসার জন্য মঞ্চের দুই পাশে চেয়ার দেওয়া হয়েছে। আর নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কাপের্ট।বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হবে। নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।

জানা গেছে, এক দফায় বলা হয়েছে- বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি; নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা; বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি; রাষ্ট্র কাঠামো মেরামত ও তার গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও তা সফল করা। 

এমএসএম / এমএসএম

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ