ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঘন ঘন স্বাদ বদলাচ্ছে, হবু মা নুসরাতকে পছন্দের খাবার এনে দিচ্ছেন কে?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১১:৪৭

মা হতে চলেছেন ওপার বাংলার অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। শোনা যাচ্ছে, আগামী ১০ সেপ্টেম্বর পৃথিবীতে আসতে চলেছে নায়িকার অনাগত সন্তান। আপাতত নিজের মনের মত করে সময় কাটাচ্ছেন তিনি। কেমন আছেন কী করছেন- প্রতি মুহূর্তেই নিজের মনের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন নায়িকা।

সেই ধারাবাহিকতায় এবার নুসরাতের প্রেগন্যান্সি ক্রেভিং গল্প উঠে এল তার ইনস্টাগ্রাম স্টোরিতে। সম্প্রতি মুজ এবং জুসের ছবি পোস্ট করলেন নায়িকা। শুধু তাই নয়, সেই স্পেশাল মানুষকে ধন্যবাদও জানালেন, যিনি তাকে এসব পছন্দের খাবার এনে দিচ্ছেন। তবে সেই মানুষটার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি নায়িকা।

একজন হবু মায়ের যেমন হয় যে ঘন ঘন মুখের স্বাদ বদলে যায়, নুসরাত জাহানেরও তেমন হচ্ছে। তার মুখের স্বাদ অনুযায়ী পছন্দের খাবার যোগাড় করে দিচ্ছেন সেই বিশেষ মানুষটা। যাকে তিনি ধন্যবাদ দিয়েছেন ইনস্টাগ্রামে পোস্টে।

এছাড়া পোস্টে একটি পোষ্যর ছবিও দিয়েছেন নায়িকা। পোষ্যটি তার বর্তমান প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্তের, এ কথা অনেকেই জানেন। বেশ কিছুদিন ধরে এই পোষ্যর ছবিই পোস্ট করছেন নুসরাত। বন্ধু হিসাবে আলাপও করিয়েছেন এই পোষ্যর সঙ্গে।

তাতেই নেটজিনদের নানা মত। পোষ্যর ছবি পোস্ট করে যশকে ট্যাগও করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। নেটিজেনরা ইতোমধ্যে বুঝে নিয়েছেন, আসলে কে নুসরাতকে তার মা হওয়ার মুহূর্তে দেখভাল করছেন! তবে যতই ইঙ্গিত দিন না কেন, নুসরাতের মুখ থেকেই আসল সত্যিটা শোনার অপেক্ষায় নেটিজেনরা।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ