ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

টাইগার শ্রফ এখনো ‘ভার্জিন’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১১:৪৮

বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের অন্যতম আবেদনময় অভিনেতা টাইগার শ্রফ। সম্প্রতি তিনি সালমান খানের ছোট ভাই আরবাজ খান সঞ্চালিত চ্যাট শো ‘পিঞ্চ’-এ অতিথি হয়ে গিয়েছিলেন। সেখানে টাইগার দাবি করেন, তিনি এখনো ভার্জিন। কখনো যৌন সঙ্গম করেননি।

ওই শোয়ের কিছু ঝলক নেটমাধ্যমে পোস্ট করেছিলেন আরবাজ খান। সেখানে নেটমাধ্যমে করা ট্রোলারদের বিভিন্ন কটাক্ষ টাইগারকে পড়ে শোনাচ্ছিলেন তিনি। এক নেটাগরিক জানতে চেয়েছিলেন, টাইগার কখনো যৌন সঙ্গমে লিপ্ত হয়েছে কি না।

এই প্রশ্নের উত্তরেই অভিনেতা বলেন, ‘না, আমি কখনো যৌন সঙ্গমে লিপ্ত হইনি। ঠিক সালমান খানের মতো।’ মজা করেই এমন উত্তর দেন ‘বাঘি টু’ অভিনেতা।

কয়েক বছর আগে করণ জোহর তার চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এই একই প্রশ্ন করেছিলেন সালমান খানকে। সে সময় সালমান তার উত্তরে জানিয়েছিলেন, তিনি ‘ভার্জিন’ অর্থাৎ কখনো যৌন সঙ্গমে লিপ্ত হননি। সালমানের সেই কথা ধার করেই যেন নিজের গা বাঁচালেন টাইগার।

পেশাগত জীবনের শুরু থেকেই নানা ধরনের কটাক্ষের শিকার হতে হয়েছে টাইগারকে। বিশেষ করে তার চেহারা নিয়ে অনেক খারাপ কথা শুনতে হয়েছে অভিনেতাকে। সে সব কথাওেআরবাজ খানের শোয়ে শেয়ার করেন অভিনেতা।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ