অভিনেত্রী হিমি এখন গ্র্যাজুয়েট
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক শেষ করেছেন। সিজিপিএ ৩.৫৮ (৪-এর মধ্যে) পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার (১১ জুলাই) হয়ে গেল সমাবর্তন। অভিনয় ও পড়াশোনা দুটো একসঙ্গে চালিয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য ছিল তার জন্য।
হিমি বলেন, ‘গ্র্যাজুয়েশন ঠিকমতো সময়ে শেষ করতে পারব কি না, সেটা নিয়েই সবচেয়ে বেশি চিন্তা ছিল। কারণ ঠিকমতো পড়াশোনা আর অভিনয় চালিয়ে যাওয়া আমার জন্য খুবই কষ্টকর ছিল। এটা বোঝানো যাবে না। কনভোকেশনের পর সেই দিনগুলোর কথাই মনে পড়ছে। অনেক দিন দম ফেলার সময় পাই নাই।’
এখনই মাস্টার্স করার কোনো পরিকল্পনা নেই। আপাতত হাতের কাজগুলো সেরে দু-এক বছর পর উচ্চশিক্ষার জন্য পাড়ি দিতে চান বিদেশে।
অভিনেত্রীর ভাষ্য, ‘এখন যেহেতু অনেক কাজের প্রস্তাব আসছে। সেই কাজগুলো শেষ করি। ক্যারিয়ার হয়তো সব সময় এক রকম থাকবে না। একসময় অভিনয়ের পাশাপাশি মার্কেটিং নিয়েও কাজ করব। তখন হয়তো পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকব।’
বরাবরই পড়াশোনায় ভালো ছিলেন হিমি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিলেন। বাবা-মায়ের আদেশ ছিল, আগে পড়াশোনা তারপর অন্য কিছু। তাই তো শুভক্ষণে তাদেরকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।
তার কথায়, ‘আব্বু এবং আম্মু, তোমাদের সমর্থন ও ভালোবাসা ছাড়া আজকের এ অর্জন কখনোই সম্ভব হতো না। তোমাদের ত্যাগ, নির্দেশনা ও আমার প্রতি বিশ্বাসের জন্য ধন্যবাদ। আজকে আমি যা কিছু করেছি, সবটাই তোমাদের জন্য।’
এবারের ঈদের নাটকগুলোতে ভালো সাড়া পাচ্ছেন হিমি। তার অভিনীত ‘পরাণ পাখি’, ‘ফ্যামিলি ট্রাবল’, ‘মেজবানি ভালোবাসা’, ‘কোটি টাকার ডিপোজিট’, ‘লাভ ইউ ম্যাডাম’ , ‘জামাই শ্বশুরের কোরবানি’, ‘তোমাকে ভেবে’, ‘শুভ বিবাহ’, ‘জামাই আতঙ্ক’ নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন