ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন অর্থমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ১২:১৭

জি-২০ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অংশগ্রহণে ভারতের গুজরাটের গান্ধীনগরে দুই দিনের সম্মেলন হবে আগামী ১৭ ও ১৮ জুলাই। এই সম্মেলনে যোগ দিতে শনিবার সকালে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্থমন্ত্রী আগামী ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠেয় সম্মেলনে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট পরিস্থিতে করণীয় বিষয়ের প্রতি আলোকপাত করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটের সদস্য নয়। তবে সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন