সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ চায় জাপা
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। ঢাকা সফরে আসা ইইউ'র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে জাপা বলেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ দরকার।
শনিবার গুলশানে বৈঠক শেষে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ চায় নিরপেক্ষ নির্বাচন। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রয়োজন।
তিনি জানানা, নির্বাচন নিয়ে কথা হলেও বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি।বৈঠকে আরও ছিলেন, জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং তার বিশেষ দূত মাশরুর মওলা। মাশরুর মওলা বলেন, ইইউ প্রতিনিধিরা জানিয়েছেন আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে তারা পর্যবেক্ষক পাঠাবেন। ইইউ'র এই অবস্থানকে জাপা স্বাগত জানিয়েছে।
তিনি বলেন, ইইউ প্রতিনিধিরা জানেন বিগত নির্বাচনে কী হয়েছে। তারা তা মুখে না বললেও বৈঠকে মনোভাবে বুঝিয়েছেন। নির্বাচনকালীন সরকার কেমন হবে তা নিয়ে কথা হয়নি বৈঠকে। কীভাবে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
মাশরুর মওলা বলেন, ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন জাপা আগামী নির্বাচনে কীভাবে অংশ নেবে? জোট করবে নাকি এককভাবে ভোট করবে? জাপা জানিয়েছে, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন