দাম কমেছে সয়াবিন ও আদা-রসুনের
করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে চলছে কঠোর বিধিনিষেধ। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের শুরুর দিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী থাকলেও ঈদের পর থেকে কমতে শুরু করেছে। মঙ্গলবার (৩ আগস্ট) রাজধানীর রামপুরা, মধু্বাগ, মালিবাগ বাজারে দেখা গেছে, সয়াবিন তেলের দাম কেজিপ্রতি কমেছে ৫ থেকে ৭ টাকা। বোতলজাত যে কোনো ব্র্যান্ডের সয়াবিন তেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১৪৬-১৪৮ টাকায়।
এছাড়াও ১০ থেকে ২০ টাকা কমেছে রসুন ও আদার দাম। বাজারে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে আর আদার কেজি ১০৫-১২০ টাকা। তবে পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের ৪৫-৫০ টাকা কেজি দরেই। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তেমন একটা বৃদ্ধি পায়নি।
রামপুরা বাজারের এক মুদি দোকানি জানান, কোরবানির ঈদের পর বাজারে তেমন ক্রেতার চাপ নেই। পণ্যের দাম বাড়েনি বরং কমেছে। আদা, রসুন ও তেলের দাম কমেছে। অন্যান্য পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস ৫৮০ থেকে ৫৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ২০ টাকা কমে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার। মুরগির ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
করোনা পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ায় সরকার ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে। তবে ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ কারখানাগুলো খুলে দেয়া হয়েছে। বিধিনিষেধে খাবার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে অন্য সব প্রতিষ্ঠান।
জামান / জামান
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির