দলীয় নির্দেশনা মানছেন না মৎস্যজীবী লীগ নেতারা
ঢাকা-১৭ আসন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মাদ আলী আরাফাতকে পরিচয় করে দিয়ে দলীয় নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা অনুযায়ী নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপতিম সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু উল্টো চিত্র মৎস্যজীবী লীগের ক্ষেত্রে। আজ ঢাকা-১৭ আসনের নির্বাচন হলেও ভোটকে গুরুত্ব না দিয়ে মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় মিটিং ডাকা হয়েছে।
বিকাল চারটায় গুলিস্তানের ১৯-বঙ্গবন্ধু এভিনিউ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির অফিসে এই মিটিং অনুষ্ঠিত হবে বলে। বিয়ষটি নিশ্চিত করেছেন মৎস্যজীবী লীগের কার্যকারী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক আজগর নস্কর।মৎস্যজীবী লীগের কার্যকারী সভাপতি সাইফুল আলম মানিক বলেন, আজ বিকালে আমাদের (মৎস্যজীবী লীগের) সংগঠনের মিটিং আছে। কমিটি গঠনসহ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। বিকাল চারটার পরে মিটিং হওয়ার কথা। আমি বাসায় আছি।
এ বিষয় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজগর নস্কর বলেন, বিকাল চারটার সময় মৎস্যজীবী লীগের মিটিং আছে। ১৯ বঙ্গবন্ধু এভিনিউ আমাদের সংগঠনের অফিসে মিটিং অনুষ্ঠিত হবে। ঢাকা-১৭ আসন উপনির্বাচনের দিন মিটিং ডাকা হয়েছে। একই সঙ্গে অভিযোগ আছে মৎস্যজীবী লীগ ভোটের প্রচারণায় নেই। এর জবাবে তিনি বলেন, না আসলে এই রকম না। ভোট তো বিকাল চারটা বাজে শেষ, তারপর সন্ধ্যায় মিটিং করব।
এদিকে গত রোববার রাতে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপরে এই দুই সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচি দিয়ে ঢাকা-১৭ আসন উপনির্বাচনের কারণে বাতিল করে।মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা বলেন, রবিবার রাতে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচি ছিল। কিন্তু ঢাকা-১৭ আসন উপনির্বাচনে নেতাকর্মীদের নিয়ে মাঠে আছি। তাই শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচি বাতিল করা হয়েছে। দু-একদিন পরে আমরা শ্রদ্ধা নিবেদন করবো।
এ বিষয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, রবিবার রাতে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। ঢাকা-১৭ আসন উপনির্বাচনের কারণে শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচি বাতিল করা হয়েছে। আগামীকাল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের ডেকে আরাফাতকে বিজয়ী করতে ভোটের দিন পর্যন্ত মাঠে থাকতে বলেছেন। সেটা উপেক্ষা করে নেতাকর্মীদের নিয়ে সংগঠনের মিটিং ডাকায় নতুন করে বিতর্কের মুখে পড়েছে আওয়ামী মৎস্যজীবী লীগ। গত বছর শহীদ বুদ্বিজীবী দিবসের দিন সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি অনুমোদন দিয়ে মিষ্টি বিতরণ করায় সালোচনার মুখে পড়েন সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।
মৎস্যজীবী লীগ সূত্রে জানা গেছে, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজগর নস্করের ব্যবসার অফিস বনানীতে থাকায় এই এলাকা কেন্দ্রিক কিছু ভোটারদের সঙ্গে সখ্য আছে তার। কিন্তু তাদেরকে নৌকা মার্কায় ভোটদানে উদ্বুদ্ধ না করে গুলিস্তানে সভা ডাকা দায়িত্বহীনতার পরিচয়। একটি সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের কাছে থেকে এসব আশা করা যায় না।
আওয়ামী মৎস্যজীবী লীগ স্বীকৃতি পাওয়ার পর থেকেই একেরপর এক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড, দলীয় নেতাদের বিশৃঙ্খলা, অসাংগঠনিক কাজ করে বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে। এই নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা বিব্রত।
এমএসএম / এমএসএম
সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল
অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
বিএনপির থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের
রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের
এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি
নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’, একাধিক প্রার্থীকে হারানো হয়েছে : নাহিদ
গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না
সমর্থকদের যে অনুরোধ জানালেন আমির হামজা
রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল