ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

এটা পদযাত্রা নয় জয়যাত্রা, অবিলম্বে পদত্যাগ করুন: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ১১:৫৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদযাত্রা নয় এটা বিএনপির জয়যাত্রা, দাবি একটাই অবিলম্বে পদত্যাগ করুন। ৩৬ দলের একটাই ঘোষণা, সরকারকে পদত্যাগ করতে হবে। সরকারকে দেশের মানুষ দেখতে চায় না। অবৈধ হাসিনা সরকারের অধিনে নির্বাচন নয়।

মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলীতে বিএনপিসহ ৩৬ দলের পদযাত্রায় অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন

তিনি আরও বলেন, ঢাকা ১৭ আসনের উপনির্বাচন দেখলাম। একদিকে আওয়ামী লীগের হেভিওয়েট থিংক ট্যাংক বিপরীতে হিরো আলম। খালি ভোটকেন্দ্র, কোথাও ভোটার উপস্থিতি নাই। নির্বাচন কমিশন একটা পঙ্গু। একটা ভোট পড়লে টেলিভিশন লাইভ করে, এটা লজ্জার।

মির্জা ফখরুল বলেন, হিরো আলম রাজনৈতিক ব্যক্তি নয় তাকেও পেটানো হলো। তামাশা করে কোন লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পাশ করিয়েছেন, ২০১৮ সালে রাতে ভোট করেছেন। এখন দেশের মানুষের পকেট খালি করছেন আর কর বাড়াচ্ছেন।

অসৎ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার অসৎ ব্যবসায়ীদের সরকার। চারিদিকে লুট-পাট হচ্ছে অথচ দেশের জনগণ কষ্টে আছে। সিঙ্গাপুর ও আমেরিকায় বাড়ি বানায় অসৎ ব্যবসায়ীরা। সরকার গণতন্ত্রকে কবরে পাঠিয়েছে। অবিলম্বে পদত্যাগ করেন।

তিনি আরও বলেন, ‘তোমরা যখন নিরপেক্ষ সরকারের চেয়েছিলে ক্ষমতায় এসেছিল তখন খুব মজা লাগছিল এখন কেন নয়।’

ডেঙ্গু রোগে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ডেঙ্গু ভয়াবহ রুপ নিচ্ছে। অথচ উত্তরের মেয়র বিদেশে ঘুরছে। স্বাস্থ্যমন্ত্রী অবকাশ যাপন করতে বিদেশে গেছেন।

এমএসএম / এমএসএম

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ

প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম

কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শামীম আহমদ

হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আইনি লড়াইটা করা: মনিরা শারমিন

বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ কংগ্রেস

সমাবেশ মঞ্চে তারেক রহমান

শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ