ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বাঙলা কলেজের সামনে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ১:১৯

রাজধানীর সরকারি বাঙলা কলেজের সামনে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ছাত্রলীগ। গাবতলী থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রা বাঙলা কলেজের সামনে পৌঁছালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

বিএনপির অভিযোগ, ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। তবে এ ঘটনার পরও বিএনপির পদযাত্রা থামেনি। সংঘর্ষ উপেক্ষা করে পদযাত্রাটি সামনে এগিয়ে যায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করছে বিএনপি।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানী গাবতলী থেকে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়।পদযাত্রাটি সরকারি বাঙলা কলেজের সামনে পৌঁছালে ভেতর থেকে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতাকর্মী কলেজ গেটে ভাঙচুর করেন। এ সময় তারা সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

পদযাত্রাটির শেষ অংশ বাঙলা কলেজের সামনে এসে পৌঁছালে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার বলেন, বাঙলা কলেজের সামনে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

তিনি বলেন, দুই পক্ষের উসকানিতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন