এক টেবিলে দুই বাংলার পাঁচ তারকা
ঈদে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার পশ্চিমবঙ্গে একযোগে ২৯টি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে রায়হান রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’। আগামী ২১ জুলাই ওপার বাংলায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এর আগেই ছবিটির প্রচারণায় অংশ নিতে বুধবার কলকাতায় উড়াল দিয়েছেন রায়হান রাফী,অভিনেতা আরফান নিশো ও অভিনেত্রী তমা মির্জা।
সেখানে গিয়ে একধিক ছবি শেয়ার করেছন এই তারকারা। যেখানে কোনো এক রেস্তোঁরায় এক টেবিলে নিশো-রাফীদের সঙ্গে দেখা গেছে জয়া আহসান, নির্মাতা সৃজিত মুখার্জী ও মিরাক্কেলের মীরকে।
এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে গত ১৬ জুলাই ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। সেখানে সংলাপসহ সিনেমার কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। ট্রেলার দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়।রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এ ছাড়া আরো অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।
এমএসএম / এমএসএম
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’