ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

বিকেলে ঢাকায় শোকর‌্যালি করবে বিএনপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ১০:৫০

পদযাত্রা কর্মসূচিতে হামলায় কর্মী নিহতের ঘটনায় ঢাকায় শোকর‌্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হবে। মগবাজারে গিয়ে শেষ হবে র‌্যালিটি।

বুধবার (১৯ জুলাই) বিকেলে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তবে বেলা ১১টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও তা পরিবর্তন করে বিকেল ৩টায় শুরুর কথা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।আব্বাস বলেন, সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। যারা এ সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা সরকারের দালাল হিসেবে চিহ্নিত হবে। তাদের বিচার হবে এ দেশের মাটিতে।

‘ইউরোপ-আমেরিকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলেনি’- ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আমরা তো তাদের দাওয়াত করে আনিনি, শুধু বিএনপি নয়, সারাবিশ্বই সুষ্ঠু নির্বাচন চায়। এদেশে নির্বাচন হয় না, গুম-খুন হয়, এ কারণে তারা আসছে।

পদযাত্রায় নিহত কর্মীর বিষয়ে তিনি বলেন, গতকাল দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় যে কর্মী নিহত হয়েছেন, এর হিসাব দিতে হবে। গত ১৫ বছরে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে।

তিনি দাবি করেন, পুলিশের সবাই খারাপ নয়। তবে যারা এসব করছেন তাদের সাবধান হতে বলেন মির্জা আব্বাস।এর আগে বুধবার বেলায় ১১টায় আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা কর্মসূচির উদ্বোধন হয়। শেষ হয় যাত্রাবাড়ী চৌরাস্তায় এসে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এসময় অন্যদের মধ্যে বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ