রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশকে কোনো সুপারিশ করা হয়নি : বিশ্বব্যাংক
রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশকে সুনির্দিষ্টভাবে কোনো সুপারিশ করা হয়নি বলে দাবি করেছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার বিশ্বব্যাংক তাদের ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাংকের দাবি, রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশকে কোনো ধরনের সুপারিশ করা হয়নি। রোহিঙ্গাদের সহায়তায় কাজ করছে বিশ্বব্যাংক। তবে রোহিঙ্গাদের নিয়ে তারা যে পর্যবেক্ষণ দিয়েছে, সেটা জাতিসংঘের শরণার্থী সংস্থার-ইউএনএইচসিআরের তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত বাংলাদেশকে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। একই সঙ্গে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপর রোহিঙ্গাদের প্রভাব কমাতেও সহায়তা করছে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের জন্য ৫৯০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থের পুরোটাই অনুদান, কোনো ধরনের ঋণ নয়।
উল্লেখ্য, সোমবার (২ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, রোহিঙ্গাদের নিয়ে বিশ্বব্যাংকের সুপারিশ প্রত্যাখ্যান করেছি আমরা। তাদের সুপারিশ রিভিউ করার জন্য আমরা বলেছি।
তিনি বলেন, বিশ্বব্যাংক ১৬টি দেশের শরণার্থীদের নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে সুপারিশ করেছে যে, তাদের জন্মনিবন্ধন, চাকরির সুযোগ, জমি কেনা, নির্বাচন করার অধিকার মানে অনেকটা বাংলাদেশের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা দিতে হবে। তাহলে রোহিঙ্গাদের জন্য তারা বড় একটা ফান্ড দেবে। আমরা তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। রোহিঙ্গাদের আমরা নিজ দেশে ফেরাতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। তাই বিশ্বব্যাংকের সুপারিশ আমরা রিভিউ করতে বলেছি।
প্রীতি / প্রীতি
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ