নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের
বিএনপি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২১ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এমন দাবি করেন।
ওবায়দুল কাদের বলেন, সংবিধানের বাইরে কারও চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংবিধানবিরোধী তৎপরতার কাছে আওয়ামী লীগ আত্নসমর্পণ করবে না।
বিএনপি ‘এক দফা’ ঘোষণার পর থেকে সারাদেশে হত্যাযজ্ঞে মেতেছে উঠেছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কথায় কথায় দফা দিচ্ছে, বিদেশিরাও দফা দিচ্ছে। বিএনপির একটাই দফা শেখ হাসিনাকে হটাতেই হবে। প্রধানমন্ত্রীকে যেখানে পদত্যাগ করতে বলছে সেখানে তারা ডায়ালগ করবে কার সঙ্গে।
তিনি বলেন, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। আফ্রিকান দেশগুলোতে নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সমস্যা। এগুলো মেটাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশের সংকট নিয়ে বিদেশিদের এতো মাথা ব্যথা না থাকলেও চলবে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় অনেককে গ্রেফতার করা হয়েছে। প্রার্থী যে-ই হোক তার ওপর হামলা গ্রহণযোগ্য নয়। সরকার ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে। কারও চক্রান্তমূলক রাজনৈতিক অভিলাষ বাস্তবায়ন হতে দিতে পারি না। বিএনপি জঙ্গিবাদের পৃষ্টপোষক। তাদের তৎপরতার কাছে সারেন্ডার করতে পারি না।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন