অতিঃ এসপি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বদলীজনিত বিদায় সংবর্ধনা
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন এর সঞ্চালনায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়।
পুলিশ সুপার বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং তার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি তার কর্মজীবনের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
বিদায়ী অতিথি অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার তার বক্তব্যে দীর্ঘ সময় এই জেলায় তার কাজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এছাড়া পুলিশ লাইন্স এবং কোর্ট পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা ট্রেন চলাচল
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু পুলিশ হয়ত আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ
সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ
যানজট নিরসনে অনেক সিদ্ধান্ত নিয়েছি, বাস্তবায়নে সময় লাগবে
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬
প্রতারণা থেকে সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস
আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনে চিঠি
কর্মস্থলে অনুপস্থিত ২৫% কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
টানা প্রায় ৬ মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল সিইউএফএল
লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি দেশে ফিরলেন
Link Copied