বিএনপির সমাবেশের মঞ্চ ভেঙে গেছে, চলছে পিকআপে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে গেছে। শনিবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার আগেই মঞ্চ ভেঙে পড়ে। যে কারণে একটি পিকআপ ভ্যানে সমাবেশ পরিচালনা করতে হচ্ছে।
জানা গেছে, দুপুর ১টার পর সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এসময় মঞ্চে অতিরিক্ত নেতাকর্মী উঠলে তা ভেঙে পড়ে। তবে ভেঙে পড়ার সময় সমাবেশ মঞ্চে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন না। আর মঞ্চ ভেঙে পড়লে অস্থায়ী মঞ্চের জন্য পিকআপ ভ্যানটি আনা হয়।
মঞ্চ ভেঙে পড়ার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মঞ্চ ভেঙে গেছে। এখন আপনারা কেউ আর মঞ্চে আসবেন না। পিকআপ ভ্যানে সমাবেশ চলবে।
এদিকে দুপুর ২টা ১৮ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের গেট ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন