ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

স্মার্ট কৃষি বিনির্মাণে স্মার্ট প্রকৌশলী প্রস্তুত করতে হবে: আইইবি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৫-৭-২০২৩ দুপুর ৪:৫৫
'স্মার্ট কৃষি বিনির্মাণে স্মার্ট প্রকৌশলী প্রস্তুত করতে হবে, কৃষি প্রকৌশলীরাই দেশের খাদ্য ঘাটতি মোকাবেলা করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অবদান রাখছে৷ স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে কৃষকদের স্মার্ট করতে হবে৷ এভাবেই দেশ এগিয়ে যাবে স্মার্ট প্রকৌশলীদের হাত ধরে৷' 
 
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র কৃষি কৌশল বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানী রমনায় আইইবির কাউন্সিল হলে 'স্মার্ট সেচের জন্য আওটি বেইসড প্রি-পেইড মিটার'  শীর্ষক সেমিনার অনুষ্ঠানে বক্তারা এই সব কথা বলেন৷  
 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষক বান্ধব বাংলাদেশ গড়েছেন। সরকার বিশ্বাস করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষকের পাশাপাশি কৃষি প্রকৌশলীরা অবদান রেখে চলছেন৷ 
 
আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. মঞ্জুরুল হক মঞ্জুর স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এবং রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)'র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আব্দুর রশীদ। 
 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী এ কে এম মশিউর রহমান এবং মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. প্রকৌশলী আশিক-ই-রব্বানী। কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মিছবাহুজ্জামান চন্দনের সভাপতিত্বে সঞ্চালনা করেন কৃষি কৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। এই সময় আরও উপস্থিত ছিলেন, আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী রনক আহসান, প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, আইইবি ঢাকা সেন্টারের সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি

রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের

বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন