বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না
রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। সমাবেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না এমন শর্তসাপেক্ষে দলটিকে সমাবেশের জন্য অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩১ জুলাই) ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে তাদের এই অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সমাবেশ কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
এছাড়া বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না বলেও তিনি জানান।
এর আগে শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেখা গেছে বিএনপির সমাবেশ থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রচার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন