ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশি শিল্পীর গানে ভারতের যশ-মধুমিতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ২:৪৪

বছর তিনেক আগে ‘অভিযোগ’ শীর্ষক একটি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নেন দুই তরুণ। তাদের নাম তানভীর ইভান ও পিরান খান। গানটি লিখেছেন ও গেয়েছেন ইভান আর সংগীতায়োজনে ছিলেন পিরান। সফল এ জুটি এরপর উপহার দিয়েছেন ‘অভিমান’ শিরোনামের আরেকটি জনপ্রিয় গান। সেটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এবার ইভান ও পিরানের সৃষ্টি করা গান প্রযোজনা করছে ভারতের প্রভাবশালী প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা এসভিএফ। নতুন এ গানের শিরোনাম ‘ও মন রে’। বর্তমানে কলকাতায় চলছে গানটির চিত্রায়নের কাজ। এই গানের সবচেয়ে বড় চমক হলো ভিডিও। কারণ এতে অভিনয় করছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার, যারা দুই বাংলা মাতানো সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’-তে জুটিবেঁধে অভিনয় করেছিলেন। অবশ্য বর্তমানে তারা আলাদাভাবে নিজেদের ক্যারিয়ার দাঁড় করিয়ে ফেলেছেন।

জানা গেছে, এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার বাবা যাদব। চিত্রায়নে আছেন সৌমিক হালদার। নির্মাণ শেষে শিগগিরই মিউজিক ভিডিওটি এসভিএফের ব্যানারে প্রকাশ হবে।

প্রসঙ্গত, যশকে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালের ‘এসওএস কলকাতা’ সিনেমায়, যেখানে তিনি অভিনয় করেন তার বাস্তব জীবনের প্রেমিকা নুসরাত জাহানের সঙ্গে। অন্যদিকে মধুমিতা গত বছর সিনেমায় আত্মপ্রকাশ করেছেন। তার প্রথম সিনেমার নাম ‘লাভ আজ কাল পরশু’।

জামান / জামান

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ