ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আন্তঃব্যাংকে ডলারের দর বেড়ে ১০৯ টাকা ৫০ পয়সা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ৩:৪৮

রপ্তানি ও রেমিট্যান্সে ডলার কেনার দর বাড়ানোর পর আন্তঃব্যাংকেও বেড়েছে। আজ প্রতি ডলার বিক্রি হয়েছে ১০৯ টাকা ৫০ পয়সায়। এতদিন যা সর্বোচ্চ ১০৯ টাকা ছিল।

১ আগস্ট থেকে ব্যাংকগুলো রেমিট্যান্সে প্রতি ডলারে ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা এবং রপ্তানি বিল নগদায়নে এক টাকা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা করেছে। এ ছাড়া আমদানি আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর ১০৯ টাকা ৫০ পয়সা করার সিদ্ধান্ত কার্যকর করেছে। আগে যা ১০৯ টাকা ছিল। গত রোববার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এবং ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

ডলার সঙ্কটের মধ্যে দর হুহু করে বেড়েছে। যে কারণে বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশনার আলোকে ব্যাংকগুলো গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলার কেনা ও বিক্রির একটি সর্বোচ্চ দর ঠিক করে দিচ্ছে। শুরুতে রপ্তানি বিল নগদায়নে প্রতি ডলার ৯৯ টাকা এবং রেমিট্যান্সে ১০৮ টাকা দর ঠিক করা হয়। ডলার কেনার গড় দরের সঙ্গে সর্বোচ্চ এক টাকা যোগ করে আমদানি ও আন্তঃব্যাংকে ডলার বিক্রির সিদ্ধান্ত হয়।

তবে আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্তের কারণে আগামী সেপ্টেম্বর থেকে ডলারের সিঙ্গেল রেট কার্যকরের সিদ্ধান্ত হয়েছে।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন