ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রথম স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রাবন্তী, তবে কি পুরনো ঘরেই ফিরছেন?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৩:৩২

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি যেন বিতর্কের আরেক নাম। তার প্রেম ভাঙার গল্প নিয়ে ট্রল হয়েছে! বারবার সম্পর্কে জড়িয়েও হতাশ হয়ে ফিরে এসেছেন। যদিও ছেলে ঝিনুক তথা অভিমন্যুর দিক থেকে এক বিন্দুও মনযোগ সরে না তার। কিছুদিন আগেই মা-ছেলে কাশ্মীর থেকে ঘুরে এসেছেন। সঙ্গে ছিল ঝিনুকের গার্লফ্রেন্ডও।

চলতি বছরেই আইসিএসই পাস করেছেন অভিমন্যু। ছেলে ভালো মার্কস নিয়ে পাশ করায় স্বভাবতই গর্বিত অভিনেত্রী। এ উপলক্ষ্যে এক ছোট্ট পার্টি হয়েছে বাড়িতেই। করোনা আবহে কোথাও যাওয়া হয়নি। শ্রাবন্তীর বাবা ও মা এসেছিলেন নাতিকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে।

আগামী ১৪ আগস্ট ছেলের জন্মদিন পালন করার কথাও জানালেন। সঙ্গে জানালেন, ঝিনুক পড়াশোনা শেষ করে আসতে চান টলিউডেই। তবে অভিনয় নয়, বাবা রাজীবের মতো সেও পরিচালনা করতে চায়। আর তাতে পুরোপুরি সম্মতি আছে শ্রাবন্তীর। ক্লাস ১২-র পর ও ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চায় অভিমন্যু।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন, আমি ঝিনুককে বলে রেখেছি, তোর পরিচালনায় আমি অভিনয় করবো। যদিও আমারও ইচ্ছে আছে পরিচালনার।

প্রাক্তন স্বামী রাজীব কুমার বিশ্বাসের কথা উঠতে শ্রাবন্তী জানান, স্বামী হিসেবে হয়তো আমার সঙ্গে মতানৈক্য হয়েছে, কিন্তু চিত্রপরিচালক হিসেবে রাজীব অত্যন্ত ভালো কাজ করছে। এমনকী, আমাদের বিচ্ছেদ চলাকালীন ‘বিন্দাস’ ও ‘মজনু’ সিনেমায় অভিনয় করেছি। সুযোগ পেলে আমি আবারও ওর সঙ্গে কাজ করতে চাই।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ