ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রেমিক সিদ্ধার্থের প্রশংসায় কিয়ারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২১ বিকাল ৫:২৭

কারগিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘শেরাশাহ’। ছবিটি পরিচালনা করেছেন বিষ্ণু বর্ধন। ছবির ফার্স্ট লুক থেকে, টিজার, ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই তা চর্চায়। ছবির গানও বেশ প্রশংসা পেয়েছে দর্শকের কাছে।

ছবিতে রিয়েল লাইফের প্রেম ফুটে উঠবে বড় পর্দায়। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী। তাদের রসায়ন দেখার অপেক্ষায় দর্শক। সদ্য প্রকাশিত হওয়া ‘শেরশাহ’ ছবি তৈরির নেপথ্য দৃশ্যে সিদ্ধার্থের ভূয়সী প্রশংসা করেছেন তার লেডি লাভ কিয়ারা।

তিনি বলেন, সিদ্ধার্থ তার একশ শতাংশ দিয়েছেন এই চরিত্রটির জন্য। রক্ত পানি করে ফুটিয়ে তুলেছেন ক্যাপ্টেনের জীবন। বিক্রম বাত্রার পরিশ্রম, বীরত্ব, সাহস এবং দেশপ্রেমের গল্পই ফুটে উঠবে এই ছবিতে।

আগামি ১২ আগস্ট থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাবে ‘শেরশাহ’। অনুপ্রেরণার গল্প বলবে এই ছবি, আর তাতেই উদ্বুদ্ধ হবে ভারতের বর্তমান প্রজন্ম। আশাবাদী শেরশাহ টিম।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ