কৃতজ্ঞতা জানাতে গিয়ে অশ্রুসিক্ত শাকিব খান
গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহগুলোতে রমরমিয়ে চলছে। দেশ ও দেশের বাইরে দারুণ ব্যবসা করছে ছবিটি। ইতোমধ্যে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার তালিকায় সেরা তিনে উঠে এসেছে সিনেমাটি।
বিষয়টিতে দারুণ উচ্ছ্বসিত এই ছবির নায়ক ও অভিনেতা শাকিব খান। ‘প্রিয়তমা’র এমন সাফল্যে যুক্তরাষ্ট্র ও কানাডার ভক্ত-দর্শকদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না তিনি। তাদের এমন ভালোবাসায় অভিভূত শাকিব জানালেন অশ্রুসিক্ত হওয়ার কথা।
রোববার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘প্রিয়তমা’, এমনটিই বলছে স্বপ্ন স্কয়ারক্রো। খবরটি জানাতে পেরে খুবই আনন্দিত। যুক্তরাষ্ট্র ও কানাডার পরিবেশকরা জানিয়েছেন, ছবিটি আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমা।”
যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘এই সময়ে আপনাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা বোধ চোখে জল এনে দিয়েছে।’
শাকিব খান জানান, ৬ষ্ঠ সপ্তাহে ছবিটি সফলতার সঙ্গে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইতালির প্রেক্ষাগৃহগুলোতে চলছে। অচিরেই মুক্তি পাবে যুক্তরাজ্য, পর্তুগাল, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আামিরাতসহ অন্যান্য দেশগুলোতে।
প্রসঙ্গত, গতকাল কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব কমস্কোর-এর সূত্র দিয়ে জানিয়েছেন, ‘দেবী’র আয় টপকে উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশের সেরা তিন সিনেমার এলিট ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা’। এই ছবির চার সপ্তাহের গ্রস বক্স অফিস কালেকশন ১ লাখ ২৬ হাজার ডলার। যেখানে ‘দেবী’র লাইফটাইম কালেকশন ছিল ১ লাখ ২৫ হাজার ডলার। ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল।
এমএসএম / এমএসএম
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’