ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পরীমনির বাসায় বিপুল মদ উদ্ধার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২১ বিকাল ৭:৪

ঢাকাই চলচিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির বাড়িতে বিপুল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। অভিযানে তার বাড়ির রুম থেকে এসব মদ উদ্ধার করা হয়। র‌্যাবের একাধিক কর্মকর্তা ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকাল পাঁচটার কিছু সময় আগে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বিলাসবহুল বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব।

অভিযানে থাকা র‌্যাবের একাধিক কর্মকর্তা বলেন, আমরা পরীমনির বাড়ির প্রতিটি রুম তল্লাশি করছি। সেখানে অবৈধ কোনো কিছু আছে কি না দেখছি। তবে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

বিকাল চারটার দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন পরীমনি। জানান, তার বাসায় কে বা কারা প্রবেশের চেষ্টা করছে। পরীমনি জানান, তার বাসায় সিভিলে এসে কেউ দরজা খোলার জন্য বলছে। তাদের পরিচয় জানতে চাইলেও তারা পরিচয় দিচ্ছেন না। একেকজনের একেকরকম পোশাক, চেহারা। ডাকাতের মতো মনে হচ্ছে। তিনি আতঙ্কিত।

পরীমনি দাবি করেন, তিনি ডিবি কার্যালয়ে ফোন করলে তাকে জানানো হয়, ডিবি পুলিশের কেউ তার বাসায় যায়নি। ফলে ভিত হয়ে পড়েন তিনি।

অবশেষে বিকাল চারটা ৩৩ মিনিটে ফেসবুক লাইভে থাকা অবস্থায় দরজা খোলেন তিনি। তখিই বাসায় প্রবেশ করেন র‌্যাব সদস্যরা।

পরীমনি লাইভে থাকা অবস্থায় গণমাধ্যমে খবর প্রকাশ পায় পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। এই খবরে সাংবাদিকরা পরীমনির বাসায় ভিড় করেন। এছাড়া বিপুলসংখ্যক উৎসুক জনতাও সেখানে রয়েছে। অভিযান শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে র‌্যাব।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ