ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তারেক-জোবায়দার রায় বিচার বিভাগের নয় : আমীর খসরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৩ দুপুর ৩:৪০

তারেক রহমান ও জোবায়দা রহমানের বিষয়ে দেওয়া রায় বিচার বিভাগের তা বাংলাদেশের কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই বিষয়ে অনেকেই বলেছেন, এই রায়টি বিচার বিভাগের রায় নয়। রায়টি হচ্ছে একটি ফ্যাসিস্ট রেজিমেন্টের রায়।

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা রি‌পোর্টার্স ইউনিটি‌র নসরুল হামিদ মিলনায়তনে জিয়া প‌রিষ‌দ আয়োজিত এক প্রতিবাদ সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আইনকে ব্যবহার করে সব ধরনের বেআইনি কাজ করে যাচ্ছে। অসাংবিধানিকভাবে সংবিধানকে সংশোধন করেছে। 

তিনি বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া বাংলাদেশের যে মুক্তবাজার অর্থনীতি তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে অর্থনীতিতে অংশীদার করেছিলেন, সেই অর্থনীতি তো লুটপাটের রাজত্ব হতে পারবে না। এজন্য তারা ‘আওয়ামী মডেল অফ ইকোনমিক্স’ তৈরি করেছে। এটি আপনারা বিশ্বের আর কোথাও পাবেন না। 

বিএনপির একার পক্ষে রাষ্ট্র মেরামত করা সম্ভব না। এর জন্য জাতীয় সরকার লাগবে। জাতীয় ঐক্য লাগবে এবং রাষ্ট্রের জন্য যে ৩১ দফা তারেক রহমান জাতির সামনে উত্থাপন করেছেন, সেগুলো বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রক্ষমতা যারা দখল করে বসে আছে, তাদেরকে বিদায় করতে হবে। 

তিনি বলেন, গণতন্ত্রকে হত্যার জন্য, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য পুলিশ তাদের এক্সটেনশন হিসেবে কাজ করছে। 

জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়েদ ইসলাম, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন প্রমুখ।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন