র্যাবের নজরে আরও ডজনখানেক মডেল-অভিনেত্রী
বুধবার বিকালে আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকসহ তাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এর কিছু সময় পর প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকেও মাদকসহ আটক করে বাহিনীটি।
আটক দুজনেরই বাসা রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা বনানীতে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগ উঠেছে। এর আগে গত ১ আগস্ট রাতে ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ নামে কথিত দুই মডেলকে একই অভিযোগে আটক করে ডিবি পুলিশ।
তবে পিয়াসা, মৌ, পরীমনি এবং নজরুল রাজই নন, র্যাবের নজর আরও ডজনখানেক মডেল ও অভিনেত্রীর দিকে। যাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই তালিকায় রয়েছেন কথিত মডেল নায়লা নাঈম, চিত্রনায়িকা শিরিন শিলা, আঁচল আঁখি, অহনা, ছোট পর্দার অভিনেত্রী পার্শা ইভানা, শুভা, মানসি, মৃদুলা ও মৌরি।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খাইরুল ইসলাম। তিনি জানিয়েছেন, মডেল বা নায়িকাদের পাশাপাশি কয়েকজন চিত্রনায়কও মাদক এবং অবৈধ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত। তারা যেকোনো সময় আটক হতে পারেন।
এদের মধ্যে অন্যতম হাসান নামের জনৈক চিত্রনায়ক। যিনি ১০ বছরের বেশি সময় ধরে সিনেমা জগতের সঙ্গে বিচ্ছিন্ন, অথচ এখনো বিলাসবহুল জীবনযাপন করছেন। তার অবৈধ আয়ের মূল উৎস পর্নোগ্রাফি ব্যবসা বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রীতি / প্রীতি
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’