মধ্যরাতে কার্যালয়ে আব্বাস-গয়েশ্বর, ১৫ জনকে আটকের দাবি
শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকা থেকে দলের ১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করছে বিএনপি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর আগে রাত সাড়ে ১১টার পর থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে কার্যালয়ে আসেন মির্জা আব্বাস ও দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার রাত পৌনে ১টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, আমাদের কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে এখানে এসেছি। এখনও সাদা পোশাকের অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি।
তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সন্ধ্যায় কার্যালয়ে বেশ কিছু নেতাকর্মী আটক ছিলেন বলেও জানান তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়। আজরাইল কখন আসে সেটা তো আর বলা যায় না। এরা তো আজরাইলের মতো আমাদের পেছনে লেগেই আছে।
আইনশৃঙ্খলা বাহিনী দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এদের কোনো কাজ তো নেই। এরা সবসময় আমাদের পেছনে লেগে থাকে। কাউকে আটক করে রাস্তায় নিয়ে ছেড়ে দিলে লাভ আছে। এখানেই তো বাণিজ্য।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন