বায়োপিকে আগ্রহ নেই বিদ্যা বালানের
বায়োপিক হলেই যে তা দারুণ কিছু হবে, এমন ভাবার কোনো কারণ নেই। এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার দাবি, তিনি এ পর্যন্ত প্রচুর বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন, কিন্তু দু-একটি ছাড়া অন্যগুলোতে অভিনয় করতে রাজি হননি।
বিদ্যার যুক্তি, ‘প্রতিটি বায়োপিক মানেই যে তা দারুণ অনুপ্রেরণামূলক হবে, কিংবা টানটান ড্রাম্যাটিক হবে, এমন ভাবার কোনো কারণ নেই। সিনেম্যাটিক মালমশলাও সব বায়োপিকে ঠিকঠাক পরিমাণে থাকে না।’
এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, বেশির ভাগ বায়োপিকের গল্প বলার ধরণটা কমবেশি সেই একই গতে বাঁধা। ফলে পর্দায় সেসব দেখতে দেখতে দর্শকও যে ক্লান্ত হয়ে পড়বে, সে ব্যাপারেও তিনি নিশ্চিত। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে এরকম বলেন বিদ্যা।
প্রসঙ্গত, নিজের অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি বায়োপিক ‘দ্য ডার্টি পিকচার’ এবং ‘শকুন্তলা দেবী’-তে মুখ্য ভূমিকায় দেখা গেছে বিদ্যাকে। শেষবার এই অভিনেত্রীকে পর্দায় দেখা গেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর ‘শেরনি’ ছবিতে।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে