ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনেে একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ৩:৫৬

বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেছেন , ‘মুক্তিযুদ্ধের চেতনা চিরতরে মুছে ফেলে পাকিস্তানি রাজত্ব যারা কায়েম করতে চেয়েছিল তারাই বারবার শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছে। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা করে বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল।’

২১ আগস্ট নিহত ও আহতদের স্মরণে প্রথম প্রহর রবিবার রাত ১২টা থেকে ২৪ মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রোজ্জ্বলন অনুষ্ঠানে  নেতৃবৃন্দ  একথা বলেন।

বক্তারা বলেন , ‘বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকার আজীবন ক্ষমতা দখল করে রাখতে চেয়েছিল। তারা সেদিন জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতেই এই নিষ্ঠুর ও বর্বরোচিত গ্রেনেড হামলা চালায়। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ পাকের অসীম রহমতে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেন।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাভাই সৃষ্টি করে সিরিজ বোমা হামলা বিএনপি-জামায়াতের ফসল ছিল।’

আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, স্মাট প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক, তেজগাঁও থানা কমান্ডার আবুল বাশার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতিমণ্ডলীর সদস্য মো. জাইদুল ইসলাম মোল্লা, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুজ্জামান ভুট্টো, এড. সাইফুল বাহার মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. ইকরামুল হক, রুবিনা ইয়াসমিন অন্তরা, ইঞ্জি. শাহ পরান সিদ্দিক তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি সামদানী চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রাসেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারভেজ প্রিন্স, ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল, কেন্দ্রীয় কমিটির রেশমা আক্তার সাথী, বেলাল আহম্মেদ, শামীম আহম্মেদ, গাজী জাকির, মহানগর উত্তরের সহ-সভাপতি শেখ সুমন, জাকির হোসেন, আলমগীর হুসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আইনজীবী শাখার সভাপতি এড. আব্দুর রশিদ, সিনিয়র সহসভাপতি এড. আশরাফুল আলম, তানিয়া হক শোভা, লালবাগ থানা শাখার সভাপতি আহমেদ রিংকু প্রমুখ।

বক্তারা ২১ আগস্টের ঘটনার মূল হোতা তারেক রহমানকে  দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি  জানান।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন