ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিমান নামিয়ে সাংবাদিককে গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ১:৩৩

রায়ান এয়ারের একটি ফ্লাইট গ্রিস থেকে লিথুয়ানিয়া যাওয়ার পথে বেলারুশের রাজধানী মিনস্কে নামিয়ে সরকার সমালোচক এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গ্রেপ্তার রোমান প্রোটাসেভিস বেলারুশের বিরোধী দলের চ্যানেল নেক্সটার সাবেক সম্পাদক।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ২৬ বছর বয়সী সাংবাদিক রোমান প্রোটাসেভিস এথেন্স থেকে আসা রায়ানএয়ারের ফ্লাইটে উঠেছিলেন। ফ্লাইটটি লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসের বিমানবন্দরে অবতরণের কিছু আগে বেলারুশের কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে। তারা মিগ-২৯ যুদ্ধবিমান পাঠিয়ে ফ্লাইটটি মিনস্কের বিমানবন্দরে নিয়ে এসে অবতরণ করায়।

বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ‌‘বোমা আতঙ্কের কারণে বিমানটিকে অবতরণ করানো হয়।’ যদিও রোমান প্রোতাসেভিচকে আটকের পর বিমানে অনুসন্ধান চালানো হয়। কিন্তু কোনো যাত্রীর কাছে বোমা পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটির পর তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক রোমান প্রোটাসেভিসের মুক্তির দাবি করেছেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নওসেদা। এছাড়া বেলারুশের বিরোধী নেত্রী সেভাতলানা তিখানোভস্কায়া সাংবাদিক রোমান প্রোতাসেভিচের মুক্তির দাবি জানিয়েছেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই নেত্রীকে মারধর করে দেশত্যাগে বাধ্য করেন।

৬৬ বছর বয়সী আলেজান্ডার লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে বেলারুশ শাসন করছেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বেলারুশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এ সময় শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে লুকাশেঙ্কো সরকার। প্রধান বিরোধী দলীয় নেতা সেভাতলানা তিখানোভস্কায়াকে দেশত্যাগে বাধ্য করা হয়। বর্তমানে তিনি লিথুয়ানায় অবস্থান করছেন। তাকে আগস্ট মাসে আটক করা হয়েছিল।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের