ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ছুটির দিনে ভিড় কমেছে রাস্তায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২১ দুপুর ১২:২২

শুক্রবার ছুটির দিন হওয়ায় চলমান বিধিনিষেধের অন্যান্য দিনের তুলনায় নগরীর রাস্তায় গাড়ির চাপ বেশ কম। দেখা যায়নি অফিসগামী মানুষের ছোটাছুটি। তারপরও নগরীতে আজ যত ব্যক্তিগত গাড়ি চলছে, চলমান কঠোর বিধিনিষেধের শুরুর দিকে এত গাড়ি ছিল না। আর গত দুই শুক্রবার আগে শুরু হওয়া এই বিধিনিষেধের প্রথম দিনে নগরীতে গাড়ির দেখাই মেলেনি খুব একটা। এরপর দিন যত গেছে, বেড়েছে গাড়ির চাপ। সরেজমিন রাজধানীর রামপুরা, মালিবাগ, মৌচাক, শান্তিনগর ও কাকরাইল এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আজ রাজধানীর চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা ভাব দেখা গেছে। রামপুরা চেকপোস্টে কিছু পুলিশ সদস্য থাকলেও সব গাড়ি কোনো ধরনের বাধা ছাড়াই বেরিয়ে যাচ্ছিল।

এদিকে ছুটির দিনে বাজার এলাকাগুলোতে মানুষের বেশ ভিড় দেখা গেছে। সকাল থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বেরিয়েছেন অনেকে।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যুরোধে চলমান লকডাউন আরও পাঁচদিন বাড়ানো হলেও রাজধানীর সড়কের দৃশ্য ছিল ভিন্ন। কাগজে-কলমে লকডাউন চললেও সড়ক-মহাসড়কে ছিল যানবাহনের দীর্ঘ সারি। যদিও ছুটির দিন হওয়ায় কারণে আজ সে অবস্থা কিছুটা ব্যতিক্রম।

সরকারি নির্দেশনা অনুযায়ী, গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার (৫ আগস্ট) শেষ হওয়ার কথা ছিল। তবে সংক্রমণ ও মৃত্যু না কমায় বিধিনিষেধের সময়সীমা আরও পাঁচদিন বাড়ানো হয়েছে।

এমএসএম / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল