ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিশিতা বড়ুয়ার কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গান 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ১১:৫২

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নতুন একটি গানে কণ্ঠ দিলেন শিল্পী নিশিতা বড়ুয়া। গানের শিরোনাম ‘রক্ত মাখা সিঁড়ি’। ‘আমি দেখেছি সিঁড়ি বেয়ে/ কেমন করে পিতার বুকের রক্ত ঝরে/ আমি দেখেছি দু’চোখ বেয়ে/ কেমন করে ভোরের শিশির ঝরে’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। 

সম্প্রতি ডি-স্টেশন স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট গানটি গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গান গাইতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। গানের কথায় যে ইতিহাস এবং সুর ও গায়কিতে যে আবেগের প্রকাশ তুলে ধরা হয়েছে, তা শ্রোতার হৃদয় স্পর্শ করবে। একই সঙ্গে নতুন প্রজন্ম এই গানের মাধ্যমে বঙ্গবন্ধুকে তাদের চেতনার বাতিঘরে খুঁজে পাবে বলেই আমার বিশ্বাস।’

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ