গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন পুলিশ কনস্টেবল
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সরদারের বাসায় নিরাপত্তার দায়িত্বে থাকা এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানীর বেইলি রোডে এসপি মারুফ সরদারের বাসভবনের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। কনস্টেবলের নাম মেহেদি হাসান (২৬)। তার বাড়ি টাঙ্গাইলে। এই ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।
তবে মেহেদী হাসান মৃত্যুর দু’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন, ‘কথা দিয়ে আঘাত না করে হাত দিয়ে আঘাত করা যেত। ক্ষতটা অন্তত দ্রুত সেরে যেত।’
কনস্টেবলের এমন স্ট্যাটাস থেকে কিছুটা হলেও ধারণা করা যায় কতটা আঘাতে তিনি যন্ত্রণাদগ্ধ ছিলেন। এমন আরও কয়েকটি আবেগময়ী স্ট্যাটাস দিয়েছিলেন কনস্টেবল মেহেদি হাসান।
শুক্রবার এসপি মারুফ হোসেন সরদার জানিয়েছেন, দুপুরের দিকে মেহেদি হাসান প্রধান ফটকে রাইফেল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। রাইফেলে গুলি লোড করা ছিল। মনে হচ্ছে, মেহেদি আত্মহত্যা করেছেন। আবার অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যেতেও পারে। সিআইডির অপরাধ শনাক্ত দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।
রমনা থানার ডিউটি অফিসার এসআই আমেনা বেগম শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
প্রীতি / প্রীতি
শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের পথে ঢাকা জেলা প্রশাসন : ডিসি ফরিদা খানম
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি
হামের টিকা দেওয়ায় গাফিলতি তদন্তের দরকার নেই: জিয়াউদ্দিন হায়দার
পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার
বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী
হামে আরও ৭ শিশুর মৃত্যু
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার