আবারও কর্মসূচি নিয়ে আজ থেকে মাঠে আওয়ামী লীগ
আবারও কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। বিএনপি ও তার মিত্রদের আন্দোলন কর্মসূচির বিপরীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাতটি সমাবেশ করবে ক্ষমতাসীন দল। এরই মধ্যে সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা।
আট দিনের কর্মসূচির প্রথম দিন শনিবার দুপুর আড়াইটায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হবে। মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
বরাবরের মতো আজকের শান্তি সমাবেশ ঘিরেও ঢাকায় শোডাউনের প্রস্তুতি রয়েছে ক্ষমতাসীন দলের। মহানগর উত্তর ও দক্ষিণের থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে সর্বস্তরের নেতাকর্মী এতে যোগ দেবেন। দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদেরও সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে। শান্তি সমাবেশ ছাড়াও বিএনপির আন্দোলন কর্মসূচি ঘিরে সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে সর্বত্র সতর্ক অবস্থানে রাখা হবে নেতাকর্মীদের।
এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপি গত সোমবার বিভাগীয় শহরগুলোতে রোডমার্চসহ টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে। পরদিন দলীয় ফোরামের যৌথ সভা করে সমাবেশসহ আট দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগও। দলটির কর্মসূচিতে আরও রয়েছে, সোমবার মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে উত্তরা ও যাত্রাবাড়ীতে সমাবেশ, ২৬ সেপ্টেম্বর ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেরানীগঞ্জে সমাবেশ, ২৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে টঙ্গীতে সমাবেশ ও একই দিন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুরের কাফরুলে সমাবেশ, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি এবং একই দিন বাদ আসর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া মাহফিল ও একই সময়ে সারাদেশে একই কর্মসূচি; ২৯ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও একই সঙ্গে সারাদেশে আলোচনা সভা এবং ৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে কৃষক হত্যা স্মরণে কৃষক লীগের আয়োজনে কৃষক সমাবেশ।
এছাড়া ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। সবগুলো সমাবেশ দুপুর আড়াইটায় এবং আলোচনা সভা হবে বিকেল ৩টায়।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন