নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মানসিক চাপ ও স্বাস্থ্য’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ‘মানসিক চাপ ও স্বাস্থ্য’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর ২০২৩) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মশালাটি আয়োজন ও বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)।
অনলাইনে যুক্ত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। মানসিক স্বাস্থ্য সেবা সংক্রান্ত যুগোপযোগী বিষয় নিয়ে কর্মশালা আয়োজন করায় উপাচার্য আইকিউএসিসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানান। ভবিষ্যতেও এধরনের কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানার সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ।
কর্মশালাটি সম্পর্কে আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ক্রিয়াশীল সংগঠনগুলো থেকে প্রতিনিধি নিয়ে কর্মশালায় প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
তিনি আরও বলেন, অধ্যয়নকালে শিক্ষার্থীদের নানা ধরনের মানসিক চাপের স্বীকার হতে হয়। দিনব্যাপী কর্মশালার মধ্যদিয়ে এ ধরনের চাপগুলোকে মোকাবিলা করে সাবলীলভাবে বিশ্ববিদ্যালয় জীবন সমাপ্ত ও একজন দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে নিজেকে তৈরি করে দেশ সেবায় নিয়োজিত হবার দীক্ষা ও অনুশীলনই শিক্ষা দেওয়া হয়েছে।
কর্মশালায় সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রের আমেরিকান একাডেমি অব ফ্যামেলি ফিজিশিয়ান্স স্টিভেন এডওয়ার্ড ল্যান্ডাউ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পরেশ চন্দ্র মোদক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ শারমিন আক্তার সেতু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ অন্যরা।
এমএসএম / এমএসএম
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
Link Copied