জাককানইবিসাসের আয়োজনে গণমাধ্যমে লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আগামীকাল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ‘গণমাধ্যমে লেখালেখি ও সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা-২০২৩। আগামী রবিবার (১লা অক্টোবর) দুপুর ২টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মশালা উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল, যমুনা টেলিভিশনের ময়মনসিংহ বুরো চিফ হোসাইন শাহীদ, সময় টেলিভিশনের ময়মনসিংহ বুরো চিফ সাদিকুর রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রথম আলোর সাংবাদিক জনাব শাহাদুজ্জামান সাগর।
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদ এবং সঞ্চালনায় করবেন সাধারণ সম্পাদক আহসান হাবীব রিয়াদ। এছাড়া কর্মশালায় সাংবাদিক সমিতির সদস্য এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখে তিনদিন ব্যাপী গণমাধ্যমে লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা উপলক্ষে অনলাইন রেজিষ্ট্রেশন শুরু করা হয় এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্ত রেজিষ্ট্রেশনের মাধ্যমে আগ্রহ প্রকাশ করে।
এমএসএম / এমএসএম
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
Link Copied