প্রতিদিন সকালে খালি পেটে যেসব খাবার খেলে সুস্থ থাকবে শরীর
করোনা আবহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সুস্থ জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে সঠিক খাবারের উপরে। প্রায়ই বলা হয়, সুস্থ থাকতে সকালে খেতে হবে বেশি করে।
কিন্তু সকালে ঘুম ভাঙার পরই ভরপেট খাবার খেলে আরও বেশকিছু শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, সকালে খালি পেটে কয়েকটা খাবার খেতে পারেন। এর একঘণ্টা পর ব্রেকফাস্ট করলে বিপাক হার বেশি ভাল কাজ করবে বলেই মত বিশেষজ্ঞদের।
১. আমন্ডের গুণাবলী সম্পর্কে এ যুগে সকলেই অবগত। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যা এড়াতে প্রতিদিন সকালে তিন থেকে পাঁচটা আমন্ড খেলে উপকার পাওয়া যাবে। তবে শুকনো নয়। আগেরদিন রাতে ভেজানো আমন্ড, খোসা ছাড়িয়ে পরেরদিন সকালে খেতে বলছেন তারা।
২. সকালে উঠে উষ্ণ পানিতে এক চা চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে খান। এতে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়। বিপাকের হারও বাড়ে।
৩. থাইরয়েডের সমস্যা থাকলে জিরা ভিজানো পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগের দিন রাতে এক গ্লাস পানিতে জিরা ভিজিয়ে রাখুন। পরেরদিন সকালে জিরাটুকু সরিয়ে পানিটা খালি পেটে খেলে হরমোনের ভারসাম্য ঠিক থাকবে।
৪. কাঁচা পেঁপের মতো পাকা পেঁপের বহু গুণ রয়েছে। সকালে খালি পেটে কয়েক টুকরো পাকা পেঁপে খেলে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে। কম ক্যালোরিযুক্ত ফল হওয়ায় হজমেও সাহায্য করে পাকা পেঁপে।
৫. ভিটামিন সি-এ ভরপুর আমলকি অনেকেই সেদ্ধ করে খান। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সেদ্ধ করে খেলে এর গুণাবলী শরীরে কোনও কাজে আসে না। তাই কাচা আমলকি সকালে খালি পেটে খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?