ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ষোড়শ আবর্তনী আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ব্যবস্থাপনা বিভাগ


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৭-১০-২০২৩ বিকাল ৬:৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাডস) কর্তৃক আয়োজিত ষোড়শ আবর্তনী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ব্যবস্থাপনা বিভাগ। আইন ও বিচার বিভাগকে হারিয়ে এ গৌরব অর্জন করে বিভাগটি।
 
শনিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: রফিকুল ইসলাম। বিতর্কের চূড়ান্ত আয়োজনে বিচারক হিসেবে ছিলেন ডিবেটিং সোসাইটির  সাবেক সভাপতি অধ্যাপক ড.শেখ সুজন আলী, মডারেটর জনাব ফেরদৌস আনাম জীবন, সাবেক ভিপি জনাব ফিরোজ আহম্মেদ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন থেকে মো: মাঝহারুল ইসলাম। 
বির্তকের প্রেক্ষাপট ছিলো- UGC এর সংসদে আলোচনা/ সমালোচনা হচ্ছে, দেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি অথবা অনিয়মের নিউজ হচ্ছে৷  এতে বিশ্ববিদ্যালয় গুলোর শুনাম, শিক্ষার্থীদের মনোবল এবং শিক্ষা গবেষণার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়, "বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগের আইনগত ক্ষমতা কেড়ে নিবে।"
 
বিতর্ক শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ডিবেটিং সোসাইটির উপদেষ্টা রফিকুল ইসলাম। উক্ত বিতর্কে সেরা বক্তা নির্বাচিত হন বিপক্ষে দলের (আইন ও বিচার বিভাগ) বক্তা ওয়াযিহা ইসলাম তিথি। 
 
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের একটি বিতর্ক সংগঠন যারা যাত্রার শুরু থেকেই বিতর্ক চর্চায় ধারাবাহিকভাবে উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা