ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

গণটিকার নামে গণপ্রতারণা শুরু করেছে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ১:১০

গণটিকার নামে সরকার গণ প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৮ ‍আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। শনিবার বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ফখরুল।

তিনি বলেন, পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণ প্রতারণা শুরু করেছে। একই সঙ্গে চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণের কারণে এই লোক দেখানো গণটিকা অভিযান গণ সংক্রমণ অভিযানে পরিণত হয়েছে।

সারাদেশে শনিবার গণটিকার নামে একটা গণতামাশা শুরু করেছে অভিযোগ করে ফখরুল বলেন, সরকারের হাতে টিকা এসেছে ১ কোটি ৬০ লাখ। অথচ শতকরা ৭০ ভাগ মানুষকে টিকা দিতে হলে প্রয়োজন হবে ২৬ কোটি টিকা। আর প্রথম ১ সপ্তাহে ১ কোটি টিকা দেয়ার কথা বলে এখন এক দিনে ৩০ লাখ তিন দিনে দেয়ার কথা বলছে। সরকারের প্রতিটি পদক্ষেপেই প্রমাণিত হয়েছে টিকা দেয়ার ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এখন পর্যন্ত সুস্পষ্ট কোনও রোড ম্যাপ সরকার জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে এই গণটিকা দেয়ার কর্মসূচি সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে পরিণত করবার উদ্দ্যেশে দলীয় কর্মীদের সম্পৃক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

স্থানীয় সমাজকর্মী, শিক্ষক, সামাজিক সংগঠন, জন প্রতিনিধি ও এনজিওদের সম্পৃক্ত করলে এই ধরনের দলীয়করণের সম্ভাবনা কম থাকতো। আর টিকা দেয়ার ক্ষেত্রে দলীয় বৈষম্য সৃষ্টির একটা অবৈধ সুযোগ সৃষ্টি করেছে। এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকল প্রকার দলীয়করণের প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে সার্বজনীন টিকা দেয়ার কার্যকরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি এবং অবিলম্বে সুনির্দিষ্ট রোড ম্যাপ জনগণের সামনে উপস্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, করোনা বিষয়ক কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমান করোনা পরিস্থিতি এবং বিএনপি গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। ৭০টি হেল্প সেন্টার খোলায় এবং কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং সিদ্ধান্ত নেয়া হয়, যারা ২০১৮ সালের নির্বাচনে প্রার্থীতার জন্য আবেদন করেছিলেন এবং প্রার্থী হয়ে ছিলেন তাদের সকলকে করোনা হেল্প সেন্টারের কর্মকান্ডের সঙ্গে সংযুক্ত করা হবে। জেলা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বিএনপি মহাসচিব বলেন, করোনা টিকা প্রদানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন হওয়া সত্বেও সরকারের মন্ত্রী ও বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত ঘোষণা করে জনগণকে চরম বিভ্রান্তি ও হতাশার কবলে ফেলায় নিন্দা জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পরস্পর বিরোধী বক্তব্য প্রদান ও পরে প্রত্যাহার সরকারের সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

ফখরুল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ৫০ শতাংশ মূল্য বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দ্রব্যমূল্য হ্রাসে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

প্রীতি / জামান

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন

বিএনপি সাইবার দলের কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গণঅধিকার পরিষদের বার্তা

যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি ঘোষণা শিগগিরই, চলছে জোর আলোচনা

২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ