ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

গবেষণার ভাবনাটা ছোট হলেও সেটি ইউনিক করার আহবান উপাচার্যের


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ১:৪১
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার নিমিত্তে ভাবনা-চিন্তাকে সুদূরপ্রসারী ও ফলপ্রসূ করার আহ্বান জানিয়ে ভাবনাটিকে ‘ইউনিক’ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। তিনি বলেন, গবেষণা ভাবনাটা ছোট হতে পারে কিন্তু সেটি যেন ইউনিক হয়। যেটি আগে কেউ ভাবে নি। যা আগে কখনো আবিষ্কার হয় নি।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত প্রকল্প মেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ অনুষ্ঠানটি আয়োজন করে।
ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমাদের এখানে রাডার বানাতে হবে কিংবা বিশ্বযুদ্ধে কাজে লাগে এমন কিছু আবিষ্কার করতে হবে তার প্রয়োজন নেই। আপাতত আমাদের চাহিদা, প্রয়োজনীয়তা আছে সেগুলোর সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার্থীদের ছোট ছোট চিন্তা করতে হবে। আর সেই চিন্তার ফলগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের চাহিদাগুলো পূর্ণ হয়ে যাবে। তাই শিক্ষার্থীদের হতে হবে ইনভেনশনাল। ডিপার্টমেন্টকে ইনভেনশনাল ডিপার্টমেন্টে পরিণত হতে হবে।
প্রকল্প মেলার আয়োজনের জন্য ট্রিপল ই বিভাগের সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান উপাচার্য। তিনি আরও বলেন, এ ধরনের প্রদর্শনীর মধ্যদিয়ে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে। এ ধরনের আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে কোনো কমতি নেই। অর্থনৈতিকসহ সার্বিক সহযোগিতা সাধ্যমত প্রশাসন থেকে করা হবে।
বিভাগীয় প্রধান কাজী মো. সাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান শেষে প্রকল্প মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ